শিলিগুড়িতে এবারে ওয়ার্ড ভিত্তিক টিকাকরনের নামছে জেল স্বাস্থ্য দপ্তর
দি নিউজ লায়নঃ জলপাইগুড়ি মডেলের আদলে শিলিগুড়িতে এবারে ওয়ার্ড ভিত্তিক টিকাকরনের নামছে জেল স্বাস্থ্য দপ্তর। আগস্টের মধ্যে ৭০% জেলাবাসীকে টিকাকরনের আওতায় এনে ডোজ সম্পন্নের টার্গেট নিয়েই জেলায় টিকাকরন প্রক্রিয়া সুসম্পন্ন করতে একাধিক পরিকল্পনা পরোখ করা হচ্ছে। সোমবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে দার্জিলিংও কালিম্পঙ এর জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ জনস্বাস্থ্য আধিকারীক ডাঃ সুশান্ত রায়।
রাজ্যের মধ্যে দার্জিলিং জেলা সংক্রমণের হারে শীর্ষে থাকায় কড়া নজরদারির পাশাপাশি টিকাককরন নিয়ে শক্ত হাতে নিরাপত্তার বান বাধতে চলেছে প্রশাসন। সোমবার দার্জিলিং জেলাশাসক, দার্জিলঙ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য ও কালিম্পঙ্গের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম বিশ্বাস বৈঠকে উপস্থিত হন। দার্জিলিং জেলার সমতলে শিলিগুড়িতে ভ্যাকসিনেশনকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে সে সমস্যা সমাধানে এদিন গুচ্ছের পরিকল্পনা নিয়ে দুই জেলার স্বাস্থ্য ও প্রশাসনিক কর্মকর্তাদের আলোচনা চলে।
বৈঠক শেষে উত্তরবঙ্গ জনস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুশান্ত রায় সাফ জানান দিল্লি কম কম ভ্যাকসিন ছাড়ছে। সমস্যার জট সেখানেই। কোভিড ভ্যাকসিন দিল্লি থেকে কম পাওয়ার জন্য একটা সমস্যা রয়েছে। তবে যতটুকু টিকা মিলছে সেটা সুষ্টভাবে সমন্বয়ের মধ্য দিয়ে হলে বিভ্রান্তি সৃষ্টি হবে না। আর সেক্ষেত্রে ভোটের বুথের মডেলকেই টিকাকরণের কার্যকর করতে চাইছেন তিনি। ওয়ার্ড ভিত্তিক টিকাকরণের জায়গা করা হবে। তিনি বলেন এক একদিনে দু থেকে তিনটি ওয়ার্ডে যদি টিকাকরণ করা হয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যা কমবে।
ওয়ার্ড ভিত্তিক টিকাকরন হলে অযথা হেনস্থা হতে হবে আমজনতাকে। ভোটদানের বুথ মডেল ধরেই ইতিমধ্যেই ওয়ার্ড ভিত্তিক টিকাকরন কর্মসূচি জলপাইগুড়িতে নেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওয়ার্ড ভিত্তিক করায় কোনো ঝামেলা বাঁধছে না। শিলিগুড়িতেও সে মডেল অনুকরণ করে এক একদিন দু তিনটে ওয়ার্ডে টিকাকরনের জায়গা বেঁছে নিয়ে ৫০০ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরমধ্যে ৪০০ সাধারণ ডোজ ও ১০০টি করে প্রতি কেন্দ্রে ০-১২বছর বয়সের মায়েদের টার্গেট গ্রূপের জন্য সংরক্ষিত থাকবে। পুরনিগমের মেডিকেল টিমকে কাজে লাগানো হবে। প্রতি ওয়ার্ডে একজন করে পুর কর্মীকে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হবে।
টিকাকরন সংক্রান্ত যাবতীয় দায়িত্বে থাকবে সে। উত্তরবঙ্গ জনস্বাস্থ্য আধিকারিক আশঙ্কার কথা জানিয়ে বলেন সেপ্টেম্বর এর শেষ নাগাদ তৃতীয় ঢেউয়ের থাবা বসাবার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগেই কোভিড মোকাবিলায় প্রস্তুত করতে হবে সর্বোপরি ভাবে উত্তরবঙ্গকে। উত্তরের ৭০শতাংশ মানুষের আগস্টের মধ্যে টিকাকরনের দ্বিতীয় ডোজ সম্পন্ন করার টার্গেট নিয়ে এগোচ্ছে স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি দুই জেলার স্বাস্থ্য দপ্তরকে তিনি নির্দেশ দেন প্রতি সপ্তাহ শেষে পরবর্তী সপ্তাহে জেলার কোন কোন কেন্দ্রে কোথায় কত টিকাকরন হবে তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিতে হবে।

Post a Comment